ওয়ান ইউআই ৩ উন্মোচন করেছে স্যামসাং

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ২১:১২  
ইতিমধ্যেই ওয়ান ইউআই ৩ উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস। এর সর্বশেষ আপগ্রেডটি নির্দিষ্ট কিছু গ্যালাক্সি ডিভাইসে এসেছে। এ আপগ্রেড ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় নতুন ডিজাইন, উন্নতমানের নিত্য ব্যবহার্য ফিচার এবং নানা কাস্টমাইজেশন সুবিধা। এই আপগ্রেডটি অ্যান্ড্রয়েড ১১ ওএস-এর সাথে পাওয়া যাবে, যা স্যামসাং- এর লক্ষাধিক ডিভাইসে তৃতীয় প্রজন্মের অপারেটিং সিস্টেম (ওএস) আপগ্রেড পৌঁছে দেয়ার অঙ্গীকারের অংশ হিসেবে গ্রাহকদের কাছে দ্রুততার সাথে সর্বাধুনিক উদ্ভাবন প্রদানের প্রতিশ্রুতিকে আরও জোরদার করেছে। বেশিরভাগ বাজারে গ্যালাক্সি এস২১ সিরিজ এবং গ্যালাক্সি এস২০ সিরিজে ওয়ান ইউআই ৩ অন্তর্ভুক্তি শুরু হয়েছে। আপগ্রেডটি শীঘ্রই আরও বেশি দেশে এবং গ্যালাক্সি নোট২০, জেড ফোল্ড২, জেড ফ্লিপ, নোট ১০, ফোল্ড এবং এস১০ সিরিজসহ আরও অনেক ডিভাইসে পাওয়া যাবে। চলতি বছরের প্রথমার্ধে গ্যালাক্সি এ ডিভাইসেও এই আপগ্রেড আসবে। এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল কমিউনিকেশন বিজনেসের প্রেসিডেন্ট ও প্রধান ড. টিএম রোহ বলেন, ‘গ্যালাক্সি ব্যবহারকারীদের মোবাইলের সর্বোচ্চ অভিজ্ঞতা প্রদানে আমাদের অঙ্গীকারের শুরু হিসেবে ওয়ান ইউআই ৩ উন্মোচন করা হয়েছে। উন্মোচনের সাথে সাথে ব্যবহারকারীদের সর্বশেষ উদ্ভাবিত ওএস -এ অ্যাকসেস প্রদান আমাদের প্রতিশ্রুতিরই অংশ।’ তিনি আরও বলেন, ‘ওয়ান ইউআই ৩ গ্রাহকদের ডিভাইস লাইফসাইকেল জুড়ে ধারাবাহিকভাবে নতুন উদ্ভাবন এবং চমকপ্রদ অভিজ্ঞতা প্রদানে আমাদের লক্ষ্য পূরণের অবিচ্ছেদ্য অংশ। তাই, আপনার কাছে একটি গ্যালাক্সি ডিভাইস থাকলে আপনি ভবিষ্যতে নতুন ও অকল্পনীয় সব অভিজ্ঞতা উপভোগ করবেন।’